, || - ||

শামীম হোসেন টিটোকে অভিনন্দন জানিয়েছেন মোড়েলগঞ্জ পৌর ও উপজেলা যুবদল

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।
মোরেলগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম হোসেন টিটোকে বাগেরহাট জেলা যুবদলের সহকারি সমন্বয়ক মনোনীত করায় কেন্দ্রীয় যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোড়েলগঞ্জ পৌর ও উপজেলা যুবদল। সেই সাথে জেলা যুবদলের সহকারী সমন্বয়কের দায়িত্ব পাওয়াযায় শামীম হোসেন টিটোকে অভিনন্দন জানিয়েছেন তারা।
৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ যুবদল নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাগেরহাট জেলা যুবদলের সমন্বয়ক হিসাবে আইয়ুব আলী মোল্লা বাবুর নাম ঘোষণা করেন। সরকারি সমন্বয়ক হিসেবে যাদের নাম রয়েছে তারা হলেন মনিরুজ্জামান সোহাগ, মনিরুজ্জামান মান্না, এডভোকেট সাজ্জাদ হোসেন, সোহেল তরফদার এবং মোঃ শামীম হোসেন টিটো।
এর আগে বাগেরহাট জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও রাজনৈতিক কর্মসূচি যথাযথভাবে পালনের লক্ষ্যে এই সমন্বয়ক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নির্বাহী যুবদল।
Please follow and like us: