অসহায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ারম্যান বিতরণ করেছেন সমাজসেবী, নারীনেত্রী ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আকতার রেণী।
শনিবার (১৮ নভেম্বর) উপশহর এলাকায় এই প্রধান অতিথি থেকে এই হুইল চেয়ার বিতরণ করেন তিনি।
বিজয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সদস্যদের মাঝে এই হুইল চেয়ার বিতরণ করা হয়। হুইল চেয়ার বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন ১৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল খালেক।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের রাজশাহী মহানগর সাংগঠনিক সম্পাদক শামীমা ইয়াসমিন শিখা, বিজয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আবু তারেক মুকুল, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সহ-সভাপতি নাফিজ আহমেদ প্রমুখ।
হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে শাহীন আকতার রেণী বলেন, নতুন এসব হুইল চেয়ার শারীরিক চলাফেরার সহায়ক হিসেবে জীবনে নতুন গতি আনবে। প্রতিবন্ধীরা আমাদের সমাজের অংশ। তাদের অবহেলা না করে সহযোগিতায় এগিয়ে আসতে হবে।
, || - ||
শারীরিক প্রতিবন্ধীদের অবহেলা না করে সহযোগিতায় এগিয়ে আসতে হবে; শাহীন আকতার রেণী
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।
Please follow and like us: