যশোর শার্শা উপজেলার গোগা ইউনিয়নের আমলাই গ্রামের এক শারীরিক প্রতিবন্ধী এক গৃহবধূ (৩৩)কে ধর্ষিত হয়েছে।
বৃহস্পতিবার(৮অক্টোবর)রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে যেয়ে ধর্ষণের শিকার হয়েছে।
ধর্ষনের অভিযোগ উঠেছে আমলাই গ্রামের নুরাল মোড়লের ছেলে আব্দুল গফফার (৪০) এর বিরুদ্ধে।
ধর্ষণ করার সময় ধর্ষিতার স্বামী ও স্থানীয়রা হাতে নাতে আটক করে।রাজনৈতিক পরিচয় দানকারী প্রভাবশালী মহল সহ ধর্ষকের ভাইয়েরা এসে ধর্ষিতার আত্মীয়স্বজনকে মারধর করে জোরপূর্বক ধর্ষণকারিকে ছিনিয়ে নিয়ে যায়।এ বিষয়ে জানাজানি হলে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে ।
এঘটনায় শার্শা থানার ওসি বদরুল আলম জানান মামলার প্রস্তুতি চলছে।আসামিদের আটকের অভিযান চলছে।
Please follow and like us: