সোমবার , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শার্শায় কৃষককে কুপিয়ে হত্যা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।
যশোরের শার্শায় আনিসুর রহমান (৪০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে ।
নিহত ব্যাক্তি উপজেলার নিজামপুর ইউনিনের ৪নং ওয়ার্ডের কেরালখালী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
মঙ্গবার (৩ মার্চ) রাতে সোহরাবের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বলেন,
মঙ্গলবার রাতে মোল্লাপাড়া এলাকায় সোহরাবের চায়ের দোকানে বসে গল্প করছিলেন আনিসুর রহমান। এসময় প্রবাসী ফেরত ঐ গ্রামের হামজা আলীর ছেলে নাসির উদ্দিন পিছন থেকে এসে চাইনিজ কুড়াল দিয়ে ঘাড়ে কোপ দেয়। পরে হাতুড়ি দিয়ে কয়েকটি আঘাত করে। স্থানীয় লোকজন বুঝে ওঠার আগেই নাসির পালিয়ে যায়। আমরা খবর পেয়ে আনিসুরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আশরাফুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।
শার্শা থানা অফিসার  ইনচার্জ আতাউর রহমান আনিসুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে খুন করা হয়েছে। প্রাথমিক তদন্ত করার পরেই প্রকৃত সত্য উদঘাটন হবে।
Please follow and like us: