যশোরের শার্শা বাগআঁচড়া ও বেনাপোল আমড়াখালি চেকপোস্ট থেকে১৬৪বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাঁজাসহ লিটন হোসেন(২৫),তরিকুল(২৬),মনোয়ারা বেগম(৪৫) ও ফাতেমা খাতুন(৩৫)কে আটক করা হয়।
বুধবার(৩০সেপ্টেম্বর) দুপুরে আমড়াখালি বিজিবি চেকপোস্টে থেকে ইজিবাইক তল্লাশি করে ফেন্সিডিল সহ দুই জনকে আটক করা হয়।একই সময় বাগআঁচড়া তেতুল তলা থেকে ১৫০বোতল ফেন্সিডিল সহ দুই জনকে আটক করা হয়।
আটকৃতরা হলো, বেনাপোল বড়আঁচড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে লিটন ও একই গ্রামের শফির ছেলে তরিকুল, পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার নদমোল্লা গ্রামের আব্দুলের স্ত্রী মনোয়ারা ও বাগেরহাট জেলার যাত্রাপুর গ্রামের শরীফের স্ত্রী ফাতেমা।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেতুলতলা পাঁকা রাস্তার উপর থেকে একটি ইজিবাইক সহ ১৫০ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়।
আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।
অপর দিকে আমড়াখালী চেকপোস্ট কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলীর নেতৃত্বে একটি টহল দল পাকা রাস্তার উপর ইজিবাইক তল্লশী করে১৪ বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাঁজা সহ ২ নারীকে আটক করেন। আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
Please follow and like us: