যশোরের শার্শা উপজেলার গোড়পাড়া থেকে ৮২বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকার সহ সাদ্দাম হোসেন(২৩) আটক করেছে পুলিশ।
আটকৃত আসামি বেনাপোল পোর্টথানাধীন গাতিপাড়া গ্রামের মৃত আয়ুব কালার ছেলে।
রবিবার(২৬শে জুলাই) ভোর রাতে নারিকেল বাড়িয়া গ্রামের শফিকুলের বাড়ির সামনে থেকে ফেন্সিডিল ও প্রাইভেটকার সহ তাকে আটক করে গোড়পাড়া ফাঁড়ির পুলিশ।
পুলিশ জানায়, পুলিশ সুপার যশোর মহোদয়ের নির্দেশে মাদক মুক্ত যশোর গঠনের লক্ষ্যে এএসপি নাভারন সার্কেল ও অফিসার ইনচার্জ শার্শা থানার সার্বিক তত্ত্বাবধানে গোড়পাড়া পুলিশ এসআই ইজাজ রহমান অভিযান চালিয়ে ৮২ বোতল ফেন্সিডিল ও প্রাইভেট সহ আটক করেন।আটকৃত আসামি কে মাদক আইনে মামলা দিয়ে কোর্টএ প্রেরণকরা হবে।
Please follow and like us: