, || - ||

শার্শায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ বিক্ষোভ মিছিল

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

যশোরের শার্শা উপজেলার নাভারনে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলায় ৭১ এর পরাজিত স্বাধীনতা বিরধীদের বিরুদ্ধে প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ই ডিসেম্বর) সন্ধ্যায় শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহারাব হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জঙ্গিবাদ মৌলবাদ গোষ্ঠী রাতের আঁধারে কুষ্টিয়ায় ৫ রাস্তার মোড়ে নির্মানাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।অবলম্বে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর কারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানানো হয়েছে।

Please follow and like us: