বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শার্শায় সবজি চাষের উপর ৩ দিন আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড শার্শা উপজেলা শাখার আয়োজনে শাক সবজি চাষের উপর ৩ দিন মেয়াদী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৪জুন) সকালে উপজেলা বিআরডিবি প্রশিক্ষণ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে এই প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায় এর কর্মসূচীর অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে এসময় ভার্চুয়ালী সংযুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিআরডিবি’র অতিরিক্ত মহাপরিচালক এস এম মাসুদুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান,শার্শা উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার নাসিম উদ্দিন সহ অত্র প্রতিষ্ঠানের কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড শার্শা উপজেলা (বিআরডিবি’র) প্রধান কর্মকর্তা আবু বিল্লাল হোসেন।
Please follow and like us: