বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর বহিরাগত সন্ত্রাসী হামলা আহত-১, আটক ১

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।
যশোরের শার্শা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এর রান্নার বাবুচি জিয়াউর রহমান (৪০)কে বহিরাগত রিকন নামে এক সন্ত্রাসী বেধড়ক  পিটিয়ে আহত করে। সহ কমিরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।তার অবস্থা আশঙ্কাজনক ।
শুক্রবার(২৭শে মার্চ) সকাল ১১ টার সময় বাবুচি রান্না করার সময় রান্না ঘরের মধ্যে এ ঘটনা ঘটে।
শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ডাক্তার শুভঙ্কর মন্ডল বলেন,বাবুচি জিয়াউর রহমান রোগীদের রান্নার কাজ করেন প্রতিদিনের ন্যায় আজও রান্না করার সময় বহিরাগত সন্ত্রাসী রান্না ঘরে ঢুকে তাকে মারধর করে।পরে থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) আল ফরিদ জানান ডাক্তারের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রিকনকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে ।
Please follow and like us: