যশোরের শার্শা সীমান্ত পথে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় ৫ বাংলাদেশিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।
শনিবার(০৩ অক্টোবর) দুপুরে শার্শা সীমান্তের অগ্রভুলোট থেকে বিজিবি তাদেরকে আটক করে।
আটকৃতরা হলো, শার্শা উপজেলার অগ্রভুলোট গ্রামের খায়রুল ইসলাম,জনি হাওলাদার, সালাম ,মোস্তফা কামাল ও ফারুক হোসেন।
অগ্রভূলোট বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মোফাজ্জল হোসেন জানান,
পাসপোর্ট ভিসা ছাড়া ৫ জন বাংলাদেশি সীমান্ত পথে ভারতে প্রবেশের চেষ্টা করে। এসময় সীমান্তের মাঠের মধ্যে থেকে তাদের কে আটক করা হয়।আটকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
Please follow and like us: