, || - ||

শার্শা সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি আহত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

যশোরের শার্শা সীমান্তের ওপারে ভারতের ভেরত সুমন হোসেন(২৬) নামে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধের খবর পাওয়া গেছে।

 

মঙ্গবার (১৫ সেপ্টেম্বর) রাতে গুলিবাদ্ধ ঘটনা ঘটে।শার্শার রুদ্রপুর সীমান্তের ওপারে ভারতের কালাঞ্চি সীমান্তে এ ঘটনা ঘটেছে আহত ব্যাক্তি কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

 

আহতের ভাই লাল্টু বলেন,ভারতে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুমন গুলিবিদ্ধ হয়েছে।মোবাইলে ওপারের লোকজন জানিয়েছে।তিনি আরও বলেন,  সোমবার রাতে সীমান্ত পার হওয়ার সময় বিএসএফ গুলি করে তবে জীবিত আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

 

নাম প্রকাশ না করার শর্তে সীমান্তবর্তী এলাকায় কর্মকাণ্ডে সম্পৃক্ত কয়েকজন জানায়,গুলিবিদ্ধ হওয়ার পর  সুমনকে বিএসএফ ক্যাম্প থেকে হাসপাতালে নেয়া হয়।

 

এ ব্যাপারে রুদ্রপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুস সামাদ নিশ্চিত করে জানান, সীমান্তের বিপরীতে ভারতের তেতুল বাড়িয়া সীমান্তে এই ঘটনা ঘটেছে আহত সুমন হোসেন কে দেশে আনার জন্য যোগাযোগ করা হচ্ছে।

Please follow and like us: