, || - ||

শার্শা সীমান্তে ভারতীয় বিএসএফ পিটিয়ে হত্যা করে এক বাংলাদেশী যুবকে

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।
যশোরের শার্শা সীমান্তের অগ্রভুলোট গ্রামে হানেফ আলী ওরফে খোকা (৩৫) নামে এক গরুর রাখাল কে পিটিয়ে হত্যা করে ভারতের বি এস এফ।
বুধবার(২২ জানুয়ারী)দুপুরে ভারতের বন্যাবাড়ীয়া ক্যাম্পের বি এস এফ সদস্যরা তাকে পিটিয়ে হত্যা করে। নিহত হানেফ আলী শার্শার অগ্রভুলোট গ্রামের শাজাহান আলীর ছেলে। হানেফ আলীর মেজ চাচা শহিদুল ইসলাম তার নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, হানেফ আলী মঙ্গলবার রাতে সীমান্ত অতিক্রম করে ভারতে গরু আনতে গিয়ে বন্যা বাড়ীয়া ক্যাম্পের বি এসএফের হাতে আটক হয়।বি এস এফের নির্মম নির্যাতনে হানেফ আলী ঘটনাস্থলে মারা যায়।পরে তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।হানেফ আলীর মৃতদেহ ভারতের গাইঘাটা থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে তার পারিবারিক তরফ থেকে জানানো হয়।
স্থানীয় ইউপি সদস্য তবিবুর রহমান হানেফ আলী নিহতের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হানেফ আলী পারিবারিক ঝামেলার জন্য ২ দিন আগে রাগ করে ভারতের মধ্যমগ্রামে তার মামার বাড়ী চলে যান।বুধবার সকালে বাড়ী ফেরার পথে ভারতে বি এস এফের হাতে ধরা পড়ে ও তাদের নির্যাতনের এক পর্যায়ে হানেফ আলী মারা যান।
নিহত হানেফ আলীর ম্বজনরা তার লাশ দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন।
Please follow and like us: