যশোরের শার্শ সীমান্ত থেকে ৯৫ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে ২১বিজিবি সদস্যরা।
৩১ ডিসেম্বর মঙ্গলবার বিকালে শার্শা থানাধীন গোগা গ্রামের বাগানপাড়া নামক স্থান হতে তাদের আটক করা হয়।
আটককৃত শার্শা থানাধীন গোগা গ্রামের বাগানপাড়ার মৃতঃসিরাজুল ইসলামের ছেলে ইয়াকূব আলী (২৭), মৃতঃআবুল হাসানের ছেলে আবু সায়েম (৩৭) এবং ঢাকা কাফরুল থানার কচুক্ষেত এলাকার মৃতঃ মজিবুর রহমানের ছেলে শামীম হোসেন (৩০)।
২১বিজিবি ব্যাটালিয়ন পরিচালক মোহাম্মদ মনজুর-ই-এলাহী পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোগা গ্রামে বিজিবি টহল দল বাগানপাড়া নামক স্থান অভিযান চালিয়ে ৯৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক পাচারকারীকে আটক করা হয়। আটককৃতদের মাদকসহ শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
Please follow and like us: