, || - ||

শার্শা সীমান্ত থেকে ২০কেজি রুপা উদ্ধার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
যশোরের শার্শা গোগা সীমান্ত থেকে ২০কেজি ভারতীয় রুপা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার(১১জুন)সকাল ১০টার সময় পরিত্যক্ত অবস্থায় গোগা বলফিল্ড মাঠ থেকে উদ্ধার করা হয়।এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি।
২১ বিজিবি গোগা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোফাজ্জল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে, পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমান রুপা এনে গোগা বলফিল্ড মাঠে অবস্থান করছে।এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ২০ কেজি রুপা উদ্ধার করা হয়। বিজিবির অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।উদ্ধারকৃত রুপা শার্শা থানায় জমা দেওয়া হয়েছে ।
Please follow and like us: