, || - ||

শাহজাদপুরে ড্রেজার রথ বদল করে চলে অবৈধ বালু উত্তোলন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের বেনুটিয়া, কাশিপুর, বিনয়পুর গ্রামে আল-বারাকা লোড ড্রেজার বসিয়ে দিবারাত্রি ২৪ ঘন্টা ভাল্কহেডের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। কিছুদিন পর পর ড্রেজার পরিবর্তণ ক‌রে আবারও অবৈধভাবে বালু উত্তোলন করে কিছুতেই বন্ধ করা যাচ্ছে না।

সরজমিনে দেখা যায় ৩০ ডিসেম্বর শ‌নিবার ৫ বিকাল টার দি‌কে অবৈধভাবে বাল উত্তোলন করা হচ্ছে।

শাহজাদপুর উপ‌জেলার বিনয়পুর গ্রা‌মের জম‌সের আলী ব‌লেন, কিছুদিন আগে আল্লাহ মহান লোড ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু করেছে। প্রশাসনের অভিযানের পর ড্রেজারটি আর দেখা না গেলেও বর্তমানে আবার আল বারাকা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোল করছে কিছু বালু খে‌কোরা।

বালুখেকরা কোন এক অদৃশ্য শ‌ক্তির ব‌লে
প্রশাসনের অ‌ভিজা‌নের খবর পে‌য়ে জান অভিযোগ এলাকাবাসীর। প্রশাসনের অভিযান শেষ হলেই আবারো অবৈধ বালু উত্তো‌নে মাতোয়ারা হয়ে ওঠেন।

এব‌্যাপা‌রে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান ব‌লেন, আ‌মি এসি ল্যান্ড কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দি‌য়ে‌ছি।শাহজাদপুরে অবৈধ বালু উত্তোলন একদম বন্ধ করা হ‌বে।

Please follow and like us: