শনিবার , ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শাহজাদপুরে পিকাপ ভ্যানের ধাক্কায় নিহত ২, আহত ৩

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

মাহবুবুল আলম,বিশেষ প্রতিনিধি  :-

সিরাজগঞ্জের শাহজাদপুরে আজ শুক্রবার ভোর সাড়ে ৬ টায় ঢাকা – আরিচা মহাসড়কে পাড়কোলা কাঠাল তলার সামনে পিক-আপের ধাক্কায় পারকোলা গ্রামের  ২জন মহিলা হোটেল কর্মী নিহত হন এবং আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন । তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে লাশ উদ্ধার করেন। নিহতরা হলো পাড়কোলা গ্রামের চাদু শেখের স্ত্রী কাজলি খাতুন( ৬০), ও একই গ্রামের আনিছের স্ত্রী সালেখা বেগম( ৫৮)। অপরদিকে আহতরা হলেন আনসার আলি, মুক্তা, ও আয়শা খাতুন।

 

এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানা যায় , সকালে শাহজাদপুরে  একটি রেস্টুরেন্টে রান্না করতে অটোভ্যানে করে যাওয়ার সময় পিছন থেকে আসা পিকআপ ( ঢাকা মেট্রো ঠ ১১-৯০৬২) সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলে ২ জন হোটেল শ্রমিক নিহত হয় এবং ৩ জন আহত হয়।

 

ঘটনাস্থলে থাকা শাহজাদপুর থানার ওসি ( তদন্ত)  কোমল কুমার দেবনাথ জানান, ঘাতক পিকাপ ভ্যান আটক করা হয়েছে।  দূর্ঘনায় নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহতদের উদ্ধার করে চিকৎসার জন্য হাসপাতালে প্রেরন করা হয়েছে।

Please follow and like us: