বুধবার , ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শাহজাদপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক জন নির্মাণ শ্রমিক নিহত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

মাসুম হোসেন অন্তু শাহজাদপুর উপজেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ শাহজাদপুর উপ‌জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (২৪) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হ‌য়ে‌ছে। এই ঘটনায় ‌মো. আব্দুল্লাহ ও মঞ্জুরুল আলম নামের আরো ২ শ্রমিক আহত হয়।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল সা‌রে ৫ টার দি‌কে শাহজাদপুর পৌর শহরের ডাক বাংলো নির্মাণাধীন একটি ভবনের পাইলিংয়ের সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ময়মনসিংহের ফুলপুর উপজেলার মো. আবু বক্কারের ছেলে, এছাড়া আহত আব্দুল্লাহ এক‌ই উপজেলার ‌মো. মোকারুলের ছেলে ও মঞ্জুরুল আলম আব্দুল আজিজের ছেলে।

নির্মাণ শ্রমিকদের সূত্রে জানা যায়, মণিরামপুর বাজারের ব্যবসায়ী আল বারাকাহ পেপার্স এর মালিক মো. লুৎফর রহমানের নির্মাণাধীন বাড়িতে পাইলিংয়ের কাজ শেষে লোহার খাঁচা লাগানোর সময় বিদ্যুতের তার স্পর্শ  হয়ে শ্রমিক মোহাম্মদ মুহুর্তেই মাটিতে লুটিয়ে পড়ে। এসময় আব্দুল্লাহ ও মনিরুল নামের আরো দুই শ্রমিক বিদ্যৎ স্পৃষ্ঠ হয়ে আহত হয়।

পরে স্থানীয়রা নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পরে অ্যাম্বুলেন্স যোগে দ্রুত নিহতের লাশ বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয়।

Please follow and like us: