, || - ||

শাহজাদপুরে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক স্বপন মির্জার উঠান বৈঠক জনসমুদ্রে পরিনত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

পঞ্চম ধাপে আসন্ন ৯নং খুকনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী সাংবাদিক স্বপন মির্জা এর সমর্থনে শাহজাদপুর উপজেলার ৯নং খুকনী ইউনিয়নের খোকশা বাড়ি কান্দাপাড়া মসজিদ মাঠ প্রাঙ্গনে উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে।

উঠান বৈঠকে সাধারণ মানুষের উপস্থিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। খুকনীর মানুষ প্রমান করে দিল স্বপন মির্জা সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন। সবার মুখে একটাই কথা স্বপন মির্জা সবার সেরা। আমরা এভার মন খুলে ভোট দিয়ে আনারস মার্কার মনোনীত প্রার্থী স্বপন মির্জা কে আমরা নির্বাচিত করবো। এতে কোন ভয় ভীতি নেই। “২৬ তারিখ সারা দিন, আনারস মার্কায় ভোট দিন” এই শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় উঠান বৈঠকের মাঠ। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেস-ক্লাবের সভাপতি হেলাল আহাম্মেদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ প্রেস-ক্লাবের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

এসময় স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক স্বপন মির্জা বলেন, ৯নং খুকনী ইউনিয়নের জনগণ পরিবর্তন চায়, বিগত সময়ে খুকনী ইউনিয়নের কোন পরিবর্তন হয়নি, সারাদেশে রাস্তাাঘাট দেখেন আর খুকনী ইউনিয়নের রাস্তাঘাট দেখেন, খুকনী ইউনিয়নের মানুষ হাঁটতে কষ্ট, চলতে কষ্ট, কারণ নেই কোন রাস্তাঘাট।
তিনি আরো বলেন, আমি যদি নির্বাচিত হই তাহলে আপনাদের সেবায় সবসময় আমি নিজেকে নিয়োজিত রাখবো, আপনারা বিনা টাকায় জন্ম নিবন্ধন কার্ড ও জাতীয় সনদপত্র বিতরণ করব। সরকারি ফি আমার নিজ তহবিল থেকে পরিশোধ করব, মৃত্যু সনদও ফ্রি দেওয়া হবে। সামাজিক নিরাপত্তার জন্য দল-মত নির্বিশেষে সকলকে নিরাপত্তা দেওয়া হবে খুকনী ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গঠন করা হবে।

Please follow and like us: