মঙ্গলবার , ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শাহজাদপুর উপ‌জেলার কাশিপুর গ্রামে চল‌ছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব-এ যেন দেখার কেউ নেই!

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

ছ‌বি সংগৃহীত:
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের কাশিপুর গ্রামে সরকারি রাজস্ব কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসবে মেতে উঠেছে কিছু কুচক্রি মহল। নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলন করা হলেও রহস্যজনক কারণে নিরব রয়েছে প্রশাসন অ‌ভি‌যোগ এলাকাবা‌সীর। এ যেন দেখার কেউ নেই।

অভিযোগ সূত্রে ও সরেজমিনে গিয়ে দেখা যায় কয়েকটি অবৈধ ড্রেজার দ্বারা ভাল্বগেটের মেলা সাজিয়ে প্রতিনিয়ত যমুনা নদীর বালু কেটে নিচ্ছে একটি চক্র।

অবৈধ ভাবে বালু তোলার ফলে শাহজাদপুর বেড়িবাঁধ ভাঙ্গনের হুমকির সমক্ষিন হচ্ছে যার ফলে বাধ ঘেষা গ্রামের মানুষের বাড়ি-ঘর,রাস্তাঘাট, মসজিদ বিভিন্ন উন্নয়নমূলক অবকাঠামো নদীগর্ভে বিলীনের ভীতি সৃষ্টি হচ্ছে।

এবিষয়ে শাহজাদপুর উপজেলায় নির্বাহী অফিসার সাদিয়া আফরিন বলেন, এই উপজেলায় কোনো বৈধ বালু মহল নেই। অবৈধভাবে বালু উত্তোলনকৃত স্থানে লোক পাঠিয়ে এখনই বন্ধের ব্যবস্থা নিচ্ছি।

গালা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন ব‌লেন, কা‌শিপু‌রে কন্টাক্টরের লোকজন অবৈধভাবে বালু উত্তোলন করে আছে, তবুও প্রশাসন সহ কেউ তাদের বাধা দিচ্ছে না। অবৈধ বালু উত্তোল‌নের টাকা উড়িয়ে সবার মুখ বন্ধ ক‌রে রাখ‌ছে,
আমার একার পক্ষে তো এটি বন্ধ করা সম্ভব নয়।

Please follow and like us: