, || - ||

শাহজাদপুর ও চৌহালী উপ‌জেলায় দেদারছে চলছে অবৈধ বালু উত্তোলন!

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

সিরাজগঞ্জের শাহজাদপুর ও চৌহালী উপ‌জেলায় সরকারিভাবে কোনো বালু মহাল না থাকলেও দেদারছে চলছে অবৈধ বালু উত্তোলন। এতে প্রতি বছর নদীর তীরে দেখা‌দেয় তীব্র ভাঙন। ভাঙনের কারণে বিলীন হচ্ছে বসতবাড়িসহ নানান স্থাপনা। শিগগিরই কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন নদী পাড়ের মানুষ।

সরেজমিনে দেখা যায়, শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের বেনুটিয়া ও কাশিপুর গ্রামে লোড ড্রেজার বসিয়ে ভাল্কহেডের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। অপরদিকে চৌহালী উপজেলার ওমরপুর ইউনিয়নের শৈল জানা মৌজায় চল‌ছে অবৈধভাবে বালু উত্তোলন। বর্তমা‌নে দুই টি উপ‌জেলা থে‌কে অর্ধশত ভাল্কহেডের মাধ্যমে বালু চলে যাচ্ছে মানিকগঞ্জ, আরিচা, চাঁদপুরসহ বিভিন্ন পয়েন্টে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান শাহজাদপুর চৌহালী উপজেলার যমুনা নদীতে সরকারিভাবে কোনো বালুমহাল ইজারা না হওয়া সত্ত্ব্বেও কিছু চিহ্নিত বালুখে‌কো মনি, এমদা, হিরক, নাসির, জীবন কুমার, আজিবর, টুটুল
ড্রেজার বসিয়ে ভাল্কহেডের মাধ্যমে দিনে ও রাতে বেনুটিয়া ও কাশিপুরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন। নৌপুলিশ ও স্থানীয় প্রশাসনকে জানানো সত্ত্বেও বালুখেকোরা তা কর্ণপাত না করে বালু উত্তোলন অব্যাহত রেখেছে। অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে বেনুটিয়া ও কাশিপুর গ্রামের ফসলি জমি, বসতবাড়ি, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, পাকা রাস্তাসহ সরকারি বিভিন্ন স্থাপনা নদীতে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন চলমান থাকলে এলাকাবাসী সর্বস্বান্ত হয়ে পথে বসবে বলে অভিযোগ করেন তারা।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার
মোঃ কামরুজ্জামান ব‌লেন, শাহজাদপুরের যমুনা নদীতে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। অভিযোগের আলোকে এসি ল্যান্ড কে পরিদর্শনের জন‌্য পা‌ঠি‌য়ে‌ছি।

Please follow and like us: