, || - ||

শাহজাদপুর পৌর নির্বাচনে জনমত তৈরীতে দিনরাত গণসংযোগে ব্যাস্ত শেখ কাজল

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জনমত সৃষ্টির উদ্দেশ্যে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌরসভা নির্বাচনে নিজেদের অবস্থান জানান দিতে শুরু হয়েছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। সেইসঙ্গে সম্ভাব্য প্রর্থীরা শুরু করেছেন দৌড়ঝাঁপ, ওপর মহলে লবিয়িংসহ নিজ নিজ সমর্থকদের সক্রিয় করতে দলীয় নানা কর্মকাণ্ডের আলোচনার ঝড় বইয়ে দিচ্ছেন সর্বত্র। কে কোনো দলের প্রার্থী, কে কেমন চরিত্রের, জনসেবায় কার কি অবদান তা এখন আলোচনার মূল বিষয়। চায়ের দোকান থেকে শুরু করে প্রতিটি আড্ডাস্থলগুলোই এখন আলোচনার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। একই সাথে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত চলছে পছন্দের প্রার্থীদের নিয়ে সমর্থকদের উচ্ছাস। আসন্ন শাহজাদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ডজন খানেক প্রর্থী থাকলেও সবচেয়ে আলোচিত এবং প্রচার প্রচারণায় এগিয়ে আছেন শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল। নির্বাচনকে সামনে রেখে তিনি দলীয় নেতাকর্মী ও জনসাধারণকে সাথে নিয়ে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ করছেন নিয়মিত। গত এক সপ্তাহ যাবৎ প্রতিদিন গণসংযোগে শেখ কাজল অন্যান্যদের মত কেবল আশ্বাস নয় সেবা করার ওয়াদা করে বলেন, নৌকা প্রতিক পেলে বিজয় সুনিশ্চিত করে পৌরবাসির জীবনযাত্রার মান উন্নয়নে সর্বদা কাজ করব। পৌরসভার স্বচ্ছতার জন্য জনগণের কাছে জবাবদিহিতার ব্যবস্থা করব। জঞ্জাল মুক্ত পৌরসভা করার ঘোষণা দিয়ে তিনি আরও জানান, শাহজাদপুরকে পৌরবাসির জন্য আধুনিক সুশৃঙ্খল মাদকমুক্ত, যানযট মুক্ত, শিক্ষানগর হিসেবে গড়ে তুলব।

Please follow and like us: