সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া উনিয়নের তেঘরি গ্রামের এক স্কুল শিক্ষকের ফেসবুক আইডি হ্যাক করে চাঁদা দাবি ও আপত্তিকর পোস্ট দিয়ে ফাঁসানোর সংশয় ভুগছে। এ ঘটনায় শিক্ষক সিরাজগঞ্জ সদর থানায় একটি জিডি দায়ের করেছে।
অভিযোগকারী মোঃ নজরুল ইসলাম জানান, আমি Md Nazrul Islam নামক ফেসবুক ব্যবহার করছিলাম। গত ৫/০৮/২০২২ ইং তারিখ আনুমানিক সকাল ১১ ঘটিকার সময় আমার ফেসবুক আইডির মেসেঞ্জার ব্যবহার করে অপত্তি কর বার্তা দিচ্ছে দেখতে পাই। অথচ আইডিটা চলমান। এতে ধারণা আসে কেউ এটা হ্যাক করেছে। বিষয়টি মাথায় রেখে গত বুধবার সকালে সিরাজগঞ্জ সদর থানায় জিডি করি, যার নম্বর ১১৮০ তারিখ ১৭ আগস্ট ২০২২। এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ন বলেন, এ ঘটনায় একটি জিডি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Please follow and like us: