সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিস কর্তৃক শারীরিক প্রতিবন্ধী ছাত্র/ছাত্রীদের চলাচলে অক্ষম, ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। রোববার (১৪ আগস্ট) বেলা ১১ ঘটিকার সময় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিস কর্তৃক ৫ জন প্রতিবন্ধি ছাত্র/ছাত্রীদের মাঝে এই হুইল চেয়ার বিতরণ করেন।
সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদ উপজেলার সকল স্কুলে স্কুলে ঘুরে প্রতিবন্ধি ছাত্র/ছাত্রীদের চিহিৃত করে, যাদের হুইল চেয়ার প্রয়োজন, যারা চলাচলে অক্ষমদের খুঁজে পর্যায়ক্রমে সকলের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হবে জানিয়েছেন। এ পর্যন্ত ২০২২২-২০২৩ অর্থ বছরে ৫ জন প্রতিবন্ধি ছাত্র-ছাত্রীদের মাঝে হুইলচেয়ার ১১ জনের মাঝে ঔষধ এবং ৮ জনের মাঝে চশমা বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানটি সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা প্রমুখ।