শনিবার , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিয়ালকোল ইউনিয়‌নে ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ নং শিয়ালকোল ইউনিয়‌নে অতিদরিদ্র ৩ হাজার ৫ শত ৯৪ প‌রিবা‌রের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিনামূল্যে খাদ্যসহায়তা বিতরণের অংশ হিসেবে ইউনিয়‌নে এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

সোমবার ও মঙ্গলবার দুই দিনব্যাপী ইউনিয়নটির সুবিধাভোগী পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, প্রশাসক, ইউপি সচিব, ট্যাগ অফিসার, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউপি সদস্যসহ গ্রাম পুলিশের সদস্যরা।

শিয়ালকোল ইউনিয়‌ন পরিষদের ইউপি প্রশাস‌নিক কর্মকর্তা মো. ওমর ফারুক তালুকদার বলেন, ঈদের আনন্দ প্রতিটি অতিদরিদ্র, অসহায় ও দু:স্থ মানুষের কাছে পৌঁছে দিতেই সরকারের পক্ষ থেকে এই উপহার প্রদান করা হচ্ছে। চাল বিতরণের কার্যক্রম সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করা হ‌চ্ছে।

Please follow and like us: