সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ নং শিয়ালকোল পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. সেলিম রেজাকে বরণ ও বিদায়ী চেয়ারম্যান মো. আব্দুল মান্নান শেখকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ ঘটিকার সময় ৪ নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ সেলিম রেজা , সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রেহানা খাতুন, ফরিদা খাতুন, তারা বানু, ইউপি সদস্য আব্দুস ছালাম, আরিফুল ইসলাম, আব্দুল মুন্নাফ খন্দকার, মোক্তার হোসেন, হযরত আলী, এস এম রুহুল আমিন, মাসুদুর রহমান, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ ছানোয়ার হোসেনকে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান শেখ সহ পুরোতন ইউপি সদস্যদের বিদায় সংববর্ধনা দেয়া হয়েছে।
৪ নং শিয়ালকোণ ইউনিয়নের প্রাক্তন সভাপতি মোঃ আব্দুল মান্নান শেখকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউনিয় আওয়ামীলীগের সভাপতি গোলাম আজম তালুকদার বাবলু, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন তালুকদার, সিরাজগঞ্জ জেলা যুবলীগীর সাধারন সম্পাদক একরামুল , শিয়ালকোণ ইউন্নি আওয়ামীলীগের সাবেক সভাপতি, আবুল হোসেন মিস্ত্রী, সিরাজগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির সভাপতি আমিনুর ইসলাম, সাবেক চেয়ারম্যান শাহজামাল আকন্দ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, হাজী জুরান ব্যাবসায়ী, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি প্রমূখ।
এসময় নবাগত ও সাবেক চেয়াম্যান ও ইউপি সদস্যসদের নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন
অনুষ্ঠানে , শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।