বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার স্বরূপ কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় মহানগরীর কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি মাহ্ফুজুল আলম লোটন।
প্রধান অতিথির বক্তব্যে এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, উত্তরাঞ্চলে যখন শীত জেঁকে বসেছে, ঠিক তখনই বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনা শীতার্তদের কষ্ট অনুভব করে আপনাদের জন্য কম্বল পাঠিয়েছেন যা আপনাদের মাঝে তুলে দেওয়া হচ্ছে।
সভার সভাপতি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে সকল ষড়যন্ত্র ছিন্ন করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রেজাউল ইসলাম বাবুল, ডাঃ তবিবুর রহমান শেখ, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আসাদুজ্জামান আজাদ, আহ্সানুল হক পিন্টু প্রমুখ।
, || - ||
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন রাজশাহী মহানগর আ’লীগ নেতৃবৃন্দ
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।
Please follow and like us: