সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মহা নবমীতে উপজেলার শুভপুর ইউনিয়নের জয়পুর গ্রামে ননী চৌধুরী বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। একইদিন উপজেলার পাঁচটি পূজা মন্ডপের জন্য ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন সোহেল চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, শুভপুর ইউপি চেয়ারম্যান ও আজিজুর রহমান মজনু, ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, শুভপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ আবদুল্লাহ সেলিম, ঘোপাল ইউনিয়ন পরিষদের সদস্য মোশারফ হোসেন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি রহমত উল্লাহ ভূঁইয়া, ছাত্রীগের সভাপতি মুন্সি মোরশেদ আলম প্রমুখ।
Please follow and like us: