শুক্রবার , ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শুভপুরে বিএনপি নেতা কামাল উদ্দিন কামালের পক্ষ থেকে খাদ্য ও অর্থ সহায়তা 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

 

ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়নের দেড় হাজার অসহায় পরিবারের মাঝে মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদাম করেছে উপজেলা বিএনপির সদস্য কামাল উদ্দিন কামাল। বুধবার (১১ মার্চ) স্থানীয় দারোগারহাটে সহায়তা প্রদান অনুষ্ঠানে বিএনপি নেতা কামাল উদ্দিন কামাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক নুর আহাম্মদ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর বিএ, সিনিয়র যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন সরকা। এসময় স্থানীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us: