, || - ||

শুভপুর ব্রিজের পাশে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত ৬

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

 

নজরুল ইসলাম চৌধুরীঃ

 

মিরসরাই উপজেলাধীন করেরহাট ইউনিয়নের হাবিলদারবাসায় পিকআপ-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোঃ মিজানুর রহমান (৫২) নামক সিএনজি অটোরিকশার একজন যাত্রী মৃত্যুবরণ করেছেনন (ইন্নলিল্লাহি….রাজিউন)। এছাড়াও নিহত মিজানের স্ত্রী বকুল আক্তার (৪৩), ছেলে রাকিব (১৪), ভাগনি কলি আক্তার (১৪) ও মোঃ রাফি (৫), মোঃ সিফাত (২), মোঃ শাহিন (১৫) গুরুতর আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাগলনাইয়ার শুভপুর ব্রিজের পাশে শাহজাহান ডাক্তার বাড়ী সংলগ্ন স্থানে রবিবার (৩ নভেম্বর) দুপুর ৩ ঘটিকার সময় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিকটতম এক আত্মীয়ের কুলখানিতে এসে দুর্ঘটনার কবলে পড়ে অলিনগরের মিজান নিহত হয় এবং পরিবারের অন্যান্যরা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

Please follow and like us: