, || - ||

শেখ হাসিনার হাত ধরেই দেশ হয়েছে ক্ষুধা ও দারিদ্র মুক্ত: শাহীন চাকলাদার এমপি জাকজমকপূর্ণভাবে কেশবপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই দেশ হয়েছে ক্ষুধা ও দারিদ্র মুক্ত। আমাদের নেত্রী দেশের জনগণের স্বার্থে কাজ করায় স্বাধীনতা বিরোধীরা বিভিন্ন সময়ে হত্যার পরিকল্পনা নিয়ে ২৩ বার হামলা করেছে। সব ভয়ভীতি উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করায় বাংলার মানুষের মুখে হাসি ফুটেছে। এ কারণে স্বস্তি ও শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠিত হচ্ছে। সোমবার বিকেলে কেশবপুর শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার উপরিউক্ত কথাগুলো বলেন।
কেশবপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমীনের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক গাজী গোলাম মোস্তফার পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ ও ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম মানিক। আলোচনা সভা শেষে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কেশবপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা খলিলুর রহমান। এ সময় উপজেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ উপজেলার হাজারো নেতাকর্মীরা হাজির হয়েছিলেন।
Please follow and like us: