, || - ||

শেষ হলো রাশেদ খানের প্রযোজনায় “নিশ্চুপ ভালোবাসা” চলচ্চিত্রের শ্যুটিং

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।
এম.আর.জে শান্ত, বিনোদন প্রতিবেদক:
ঢাকাই সিনেমায় অভিষেক ঘটলো রাশেদ খান নামের এক প্রযোজকের। তার প্রযোজনা সংস্থার নাম “আর কে প্রডাকশন”। নতুন বছরের প্রথম সপ্তাহেই শেষ হলো আর.কে প্রডাকশনের প্রথম চলচ্চিত্র “নিশ্চুপ ভালোবাসা” এর সম্পূর্ণ শ্যুটিং। বিষয়টি নিশ্চিত করেছেন আর.কে প্রডাকশনের কর্ণধার রাশেদ খান নিজেই। এই চলচ্চিত্রের শ্যুটিং শুরু হয়েছিল গেলো পহেলা ডিসেম্বর। আর এই চলচ্চিত্রের মাধ্যমেই ঢাকাই সিনেমায় অভিষেক হবে নয়া জুটি আফফান মিতুল ও সারা জেরিন এবং রাশেদ প্রহরের। হৃদয় দোলানো প্রেমের গল্পের “নিশ্চুপ ভালোবাসা” চলচ্চিত্রটির ৫টি গানই দর্শকদের পছন্দ হবে, এমনটাই দাবি করছেন প্রযোজক রাশেদ খান। কিশোর রাব্বানীর চিত্রনাট্যে এই সিনেমাটি পরিচালনা করেছেন রুবেল মাহমুদ। গ্রামের বোবা দরিদ্র ছেলে কিশোরের সাথে বড়লোকের মেয়ে নিঝুমের প্রেমকাহিনীর উপর এগিয়েছে এই সিনেমার গল্প। কিশোর চরিত্রে আফফান মিতুল ও নিঝুম চরিত্রে অভিনয় করেছেন সারা জেরিন। জি হুজুর, তোর জন্য মন কান্দে, অন্য রকম ভালোবাসা, রোমিও ২০১৩ সিনেমাগুলোতে সাইমন সাদিক ও বাপ্পি চৌধুরীর সাথে সারা জেরিনের রসায়ন মুগ্ধ করেছিল সিনেপ্রেমীদের। এখন, দেখার পালা আফফান মিতুলের সাথে সারা জেরিনের রসায়ন কতটুকু মুগ্ধ করবে দর্শকদের। ১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আফফান মিতুল অভিনীত “গন্তব্য” চলচ্চিত্রটি। এর আগে “হরিজন” ও “নেকাব্বরের মহাপ্রয়াণ” চলচ্চিত্রগুলোতে আফফান মিতুলের অভিনয় প্রশংসিত হয়েছে। প্রযোজক রাশেদ খান বলেছেন, “২০১৯ সালের জাতীয় পুরস্কারে “নিশ্চুপ ভালোবাসা’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার জাতীয় পুরস্কার আফফান মিতুল পাবেই ইনশাল্লাহ। আমি ২০১৯ সালেই প্রেক্ষাগৃহে মুক্তি দিব নিশ্চুপ ভালোবাসা এবং খুব শিগগিরই কাজে হাত দিব নতুন ছবির।” “নিশ্চুপ ভালোবাসা” সিনেমার নায়ক আফফান মিতুল জানান, “প্রযোজক রাশেদ খান একজন চলচ্চিত্রপ্রেমী মানুষ। বাংলাদেশের প্রায় সব সিনেমা তার দেখা। এই সিনেমায় তিনি নিজেও অভিনয় করেছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। সিনেমাটির কাজ সম্পন্ন করতে তিনি কোন ব্যাপারে ছাড় দেননি। তার হাত ধরেই বাংলা চলচ্চিত্র আরো এক ধাপ এগিয়ে যাবে।
Please follow and like us: