, || - ||

শোকাবহ আগস্ট প্রথম দিনে নানা কর্মসূচি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

নয়া আলো ডেস্কঃনানা কর্মসূচির মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে শোকাবহ আগস্টের প্রথম দিন। বুধবার ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে আলোর মিছিলের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচির সূচনা হয়। মিছিলটি ধানমণ্ডি ৩২ নং সড়ক ধরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে শেষ হয়। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এ আলোর মিছিলের আয়োজন করে। সকালে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এছাড়া আগস্টের প্রথম দিনে রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে কেন্দ্রীয় যুবলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপী সংবাদ চিত্র প্রদর্শনীর আয়োজন করে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ প্রদর্শনীর উদ্বোধন করেন।

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত ও মুজিবুর রহমান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। এদিকে সচিবালয়ে ক্লিনিক ভবনের সামনে জাতীয় শোক দিবস উপলক্ষে তথ্য অধিদপ্তর আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধুর দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী’র উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, তথ্যসচিব আবদুল মালেক, প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকারসহ মন্ত্রণালয় ও অধীন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ কৃষক লীগ বিকেলে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনের সামনে শোকের মাসের প্রথম দিনে রক্তদান ও বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করে। 

কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী ও ড. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ,সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে সকালে শোকের মাসের প্রথম দিনে বঙ্গবন্ধু পরিষদ কলাবাগানস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেকের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূইয়া, বঙ্গবন্ধু পরিষদের নেতা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, সাংবাদিক অজিত কুমার সরকার প্রমুখ বক্তব্য রাখেন। 

Please follow and like us: