, || - ||

শোক দিবস উপলক্ষে পঞ্চগড়ে মানাবিক বাংলাদেশের খাদ্য বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

 

মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রিয় কর্মসূচির আলোকে সারাদেশের ন্যায় পঞ্চগড়েও খাদ্য বিতরণ করেছে মানাবিক বাংলাদেশ সোসাইটি নামের একটি সংগঠন।
শনিবার দিনব্যাপী জেলার বিভিন্ন উপজেলার এক হাজার জনের মাঝে এই খাদ্য বিতরণ করেন মানবিক কর্মীরা।
এদের মধ্যে রয়েছে, গরীব, এতিম, মাদ্রাসা ছাত্র ও তৃতীয় লিঙ্গের মানুষ।
সংগঠনটির পঞ্চগড় জেলা শাখার সভাপতি আশিকুজ্জামান সৌরভ বলেন, বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে মানবিক বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান আদম তমিজী হক ব্যাতিক্রম উদ্যোগ নিয়েছেন এবং সেই আলোকে দেশের ১৫ টি জেলায় একযোগে খাদ্য বিতরণ করেছেন।
Please follow and like us: