জাতীয় অনলাইন পোর্টাল নয়া আলো পত্রিকার কক্সবাজার প্রতিনিধি কায়সার হামিদ মানিক এর চাচী ও উখিয়া উপজেলার একমাত্র সংবাদপত্রের এজেন্ট ও উখিয়া সংবাদ বিতানের মালিক আমিন উল্লাহ এর ছোট ভাই মোক্তার আহমদ এর সহধর্মীনি রহিমা বেগম(৪৫) ইন্তেকাল করেছেন।ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।বুধবার (৬মে)দুপুর ১টার দিকে নিজ বাড়ীতে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসার সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, ২ মেয়ে ১ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার মাগরিব এর নামাজের পর রাজাপালং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়েছে। তাঁহার মৃত্যুতে শোক সমবেদনা জানিয়েছেন উখিয়া অনলাইন প্রেস ক্লাবের নেত্ববৃন্দরা।
Please follow and like us: