বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়ন ১নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মহসিন দফাদারের মা কমলা বিবি (৮০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত আনুমানিক ৯টায় শোভনা পশ্চিম পাড়া নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী,এক ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার সকাল ১১টায় মরহুমার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে বিএনপি নেতার মায়ের মৃত‚্যতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন ইউনিয়ন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান শেখ মতিউর রহমান বাচ্চু, শোভনা ইউনিয়ন বিএনপির সভাপতি আহম্মদ আলী ফকির, সাধারণ সম্পাদক গফ্ফার শেখ, সাংগঠনিক সম্পাদক আনছার আলী মোল্লা, ইউনুস আলী মোল্লা, হাফিজ বাগাতি, লতিফ সরদার, নজরুল ইসলাম,গাজী তরিকুল ইসলাম লাবু, নজরুল সরদার, শহিদুল মোল্লা, মিজানুর মোল্লা, আনোয়ার হোসেন, জুয়েল শেখ, শামীম শেখ,জাহাঙ্গীর হোসেন,মেহেদী হাসান তুহিন, জলিল শেখ,আপতার সরদার,হাসানুর ফকির,অলিয়ার মোল্যা,বক্কার শেখ,লাবলু খান, শফিকুল সরদার, হুমায়ুন কবির, তৌহিদ মোল্লা ও হুজায়ফা মোল্লা প্রমুখ।
Please follow and like us: