, || - ||

শ্বশুর বাড়ির কলহের জেরে রাজশাহী কলেজ ছাত্রীর আত্মহত্যা, দাবি পরিবারের

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

রাজশাহী মহানগরীর একটি ছাত্রাবাস থেকে আফসানা মিমি (২৫) নামের এক রাজশাহী কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মহানগরীর কাদিরগঞ্জ এলাকার সাইফুদ্দিনের স্ত্রী এবং রাজশাহী কলেজে ইংরেজি বিভাগ থেকে মাস্টার্স পরিক্ষা দিয়েছেন। মৃত আফসানা মিমি, রাজশাহীর বাগমারা থানার দেউলিয়া গ্রামের মৃত আব্দুল রহিম মাষ্টারের মেয়ে।
মৃত শিক্ষার্থীর ভাই গোলাম রাব্বানী জানান, মহানগরীর বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকার রুবাইয়া ছাত্রী নিবাসে থেকে আফসানা মিমি পড়াশোনা করতো। এবার ইংরেজি বিভাগ থেকে মাস্টার্স পরিক্ষা দিয়েছেন। তাঁর স্বামীর বাড়িতে শ্বাশুড়ী, নগদের সাথে কলহের জের ধরে সোমবার সন্ধ্যার পর ছাত্রীনিবাসের নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মিমি। সোমবার রাত ৯টায় বিষয়টি ওই ছাত্রীনিবাসের অন্যান্য শিক্ষার্থীরা জানতে পেরে তার পরিবারের লোকজনকে ফোন দিয়ে বিষয়টি জানায়।
জানতে চাইলে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুর কবির জানায়, মহানগরীর একটি ছাত্রী নিবাসে থেকে রাজশাহী কলেজ শিক্ষার্থী আফসানা মিমির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যপারে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত শেষে ওই ছাত্রীর মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তন্তর করা হয়েছে বলেও জানান ওসি।

Please follow and like us: