, || - ||

শ্যামনগরে অজ্ঞাত মহিলার রক্তাক্ত পোষাক উদ্ধার : ধর্ষণ নাকি খুন ?

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

নয়া আলো ডেস্কঃ-  সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ০৫ নং কৈখালী ইউনিয়নের সাবখালী বিল থেকে শ্যামনগর থানা পুলিশ এক অজ্ঞাত নামা মহিলার রক্ত মাখা কামিস, ওড়না, ব্লেশিয়া, চুলের খোপা ও রুপসা থেকে মুন্সিগঞ্জ আসার বি,আর,টি,সির টিকিট উদ্ধার করেছে।

এ নিয়ে নানা কৌতুহল জন সাধারনের মাঝে। এটি কোন খুন নাকি ধর্ষণ ? বিজিবি ও পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছেন ধুড় ব্যবসায়ীরা এই কর্মকান্ডের সাথে জড়িত।

সরজমিনে ও এলাকা সূত্রে জানা যায়, সাপখালী গ্রামের মৃত মোঃ আলেক সরদারের পুত্র, ০১ নং ওয়ার্ডের আনছার কমান্ডার আব্দুর রাজ্জাক ও গহর আলী গাজীর পুত্র মোঃ আহসান প্রতিদিনের ন্যায় পাশ্ববর্তী বিলে সকালে গরু খাস খাওয়াতে নিয়ে গেলে হঠাৎ তাদের চোখে রক্ত মাখা কামিস, ওড়না, ব্লেশিয়া , চুলের খোপা ও রুপসা থেকে মুন্সিগঞ্জ আসার বি,আর,টি,সির টিকিট দেখতে পেয়ে স্থানীয় সাংবাদিকদের খবর দেন।

সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষনিক বিষয়টি শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল মান্নান ও কৈখালী বিজিবি ক্যাম্পকে অবগত করলে ঘটনা স্থলে এস,আই হালিম, কৈখালী বিজিবির কোম্পানী কমান্ডার ও এফ,এস, ঘনাস্থলে উপস্থিত হন।

সূত্রে জানা যায়, কৈখালী ইউনিয়নের কিছু অসাধু ব্যক্তি ধুড় ব্যবসা করে আসছে। ধুড় ব্যবসার পাশাপাশি এ সমস্ত ব্যক্তি মাদক, অস্ত্রসহ নানা ধরনের অপরাধ জনক ব্যবসা পরিচালনা করে আসছে।

বিষয়টি খতিয়ের দেখার জন্য, পুলিশ, বিজিবিসহ প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Please follow and like us: