মঙ্গলবার , ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

শ্রমিকদের দাও সম্মান  রুমানা আক্তার রত্না

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury

শ্রমিকদের দাও সম্মান

 রুমানা আক্তার রত্না

রোদ বৃষ্টিতে ঘাম ঝরিয়ে
শ্রমিক করে কাজ,
ন্যায্য পাওনা চায়তে গেলে
মালিক দেখায় ঝাঁজ।

বিপদ বাঁধা উপেক্ষা করে
শ্রম বিলায় সে রোজ,
তার মজুরি আটকে রেখে
মালিক নেয় না খোঁজ।

সবার শ্রমের বিনিময়ে আজ
নগর উঠেছে গড়ে,
সম্মানের খাতা শূন্য তবু
শ্রমিকের জীবন ধরে।

সব শ্রমিকের দরকার আছে
এ সমাজের মাঝে,
শ্রমের মূল্য মেপোনা কভু
টাকার ওজন দিয়ে।

শ্রমের মূল্য আসবে যেদিন
এ সমাজে ফিরে,
সব ভেদাভেদ মুছে গিয়ে
সম্প্রীতি উঠবে গড়ে।

শ্রমিকদের কর সম্মান যথাযথ
মর্যাদা কর দান,
ঘাম শুকানোর আগে মিটাও
পাওনা গুলো তার।

Please follow and like us: