বিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর পৈত্রিক ভিটা শ্রীনগর উপজেলার রাঢ়ীখালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে উন্মুক্ত ক্যানভাসে গনস্বাক্ষর কার্যক্রম সম্পন্ন করেছে “প্রমায়ণ ইউনিভার্সিটি স্টুডেন্টস ফোরাম”। দুই দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচির প্রথম ও দ্বিতীয় দিনে দিনব্যাপী সংগঠনটি স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজ গেইটে সাদা ক্যানভাসে গনস্বাক্ষর গ্রহন করে। এসময় তাদের দাবীর সাথে একাত্নতা প্রকাশ করে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছেন প্রতি জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবেন। তার প্রতিশ্রুতি বাস্তবায়নে মুন্সীগঞ্জ জেলার বিশ্ববিদ্যালয়টি যেন এখানে প্রতিষ্ঠা করা হয়, সেই দাবী জানিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শ্রীনগর-লৌহজং-দোহার উপজেলার ছাত্র-ছাত্রীদের সামাজিক সংগঠন “প্রমায়ণ” এই কর্মসূচী হাতে নেয়।
সংগঠনটির সদস্যরা জানান, কর্মসূচীর প্রথম দিন ও দ্বিতীয় দিন যথাক্রমে শনিবার ও রবিবার বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় দুই হাজার মানুষ স্বাক্ষর করেছেন।
Please follow and like us: