, || - ||

শ্রীপুরে অটো-চালককে হত্যার ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে সিঁধ কেটে ঘড়ে ঢুকে অটোরিকশা চালককে হত্যার ২৪ঘন্টার মধ্যেই তিন আসামীকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। সোমবার দিবাগত ভোর রাতে পাশ^বর্তী ময়মনসিংহ ও ভালুকা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকেলে এক প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমির হোসেন।

গ্রেফতারকৃতরা হলো, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নায়ায়নদাহ্ গ্রামের শুক্কুর আলীর ছেলে আব্দুর রহিম (৩৪), গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের মৃত ফরহাদ আলীর ছেলে মো. রুহুল আমিন (২৪) ও ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার চন্দ্রকোণা গ্রামের মো. ফারুক আহাম্মদের ছেলে শরিফ আহমেদ (৩৫)।

গাজীপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমির হোসেন জানান, হত্যার পরপরই স্থানীয় ভাবে সোর্স নিয়োগ করি এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে তদন্তে নামে পুলিশ । প্রথমেই এই অঞ্চলে কোন অপরাধী আছে কিনা তা শনাক্ত করি। আমরা জানতে পারি রুহুল আমিন নামে একজন অপরাধী রয়েছে। এরপর তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নির্ণয় করি। আসামীর অবস্থান নিশ্চিত হয়ে আমরা অভিযান পরিচালনা করে রুহুলকে গ্রেফতার করি। তার দেওয়া তথ্য মতে একে একে বাকী আসামীদেরও গ্রেফতার করি। জিজ্ঞাসাবাদে তার জানায় সিঁধ কেটে ঘরে প্রবেশ করে অটোরিকশা চুরির সময় অটোরিকশা চালক মো. আনোয়ার হোসেনের ঘুম ভেঙে যায়। এসময় অভিযুক্ত রুহুল আমিনকে চিনে ফেলে আনোয়ার হোসেন। পরে রুহুল আমিন আনোয়ারকে ঝাপটে ধরে এবং তার সঙ্গী শরিফ গলায় রশি পেচিয়ে রশি টেনে তাকে শ^াসরোধে হত্যা করে অটো নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের মধুর বিটা আমতলী এলাকার একটি চার্জ দেওয়ার গ্যারেজ থেকে অটোটি উদ্ধার করা হয়। এ সময় বিক্রির উদ্দেশ্যে অটোর বিভিন্ন যন্ত্রপাতি খুলে ফেলেছিল তারা।

উল্লেখ্য গত রোববার উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি এলাকায় গভীর রাতে অটো চুরির সময় দেখে ফেলায় আনোয়ার হোসেন আনু নামের এক অটো চালককে শ^াসরোধে হত্যা করে গ্রেফতারকৃত আসামীরা। পরদিন এ ঘটনায় অটো চালকের ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় অজ্ঞাত ৪/৫ জনকে উল্লেখ্য করে লিখিত অভিযোগ দায়ের করেন।

Please follow and like us: