গাজীপুরের শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ১৫ জনকে ২ লক্ষ ৬১ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে আদালত । বৃহস্পতিবার (১৯আগষ্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক আরিফুন্নাহার রিতার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এ- ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক নৃপন্দ্রেনাথ বিশ্বাস জানান, শ্রীপুর পৌরসভার কেওয়া দক্ষিণখ- ও বৈরাগীরচালা এলাকায় ১০টি পয়েন্টে অবৈধভাবে স্থাপিত ৫ কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ ৭’শ মিটার পাইপ লাইন অপসারণ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর ফলে প্রায় ১হাজারটি বাড়ীর আনুমানিক ২হাজার অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ১৫ জনকে মোট ২ লক্ষ ৬১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অবৈধ সংযোগে ব্যবহার করা গ্যাসের চুলাসহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।
অভিযানে আরোও উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস গাজীপুর অফিসের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী আবু সুফিয়ান, মির্জা শাহনেওয়াজ লতিফ ও মোশারফ হোসেন, সহকারী ব্যবস্থাপক মোঃ আমজাদ হোসেন, সহকারী প্রকৌশলী কে এম ফয়সাল আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী সাবিনুর রহমান, সহকারি কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন চৌধুরী ও মোঃ মজিবুর রহমান প্রমূখ।