গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ কর্দমাক্ত রাস্তার কারণে চুরি করাসহ ট্রাক ফেলে পালিয়েছে চোরের দল। বুধবার সকালে শ্রীপুরের গোদারচালা পাঠানটেক এলাকা থেকে গরু উদ্ধার করেছে পুলিশ।
গোদারচালার পাশর্^বর্তী কালমেঘারচালা গ্রামের কৃষক মোস্তফা কামাল ও মতিউর রহমান জানান, মঙ্গলবার রাতের কোনো এক সময়ে চোরেরা তাদের গোয়ালঘর থেকে পাঁচটি গরু বের করে নিয়ে যায়। বড় একটি গরু ট্রাকে উঠাতে না পেরে স্থানীয় তেলিহাটী ঈদগাহ মাঠে ছেড়ে দিয়ে যায়। অপর চারটি গরু ট্রাকযোগে নিয়ে যাওয়ার সময় গোদারচালা পাঠানটেক এলাকার কাদা পানির রাস্তায় আটকে যায়। ভোরের গোয়ালঘরের দরজা খোলা দেখে গরু চুরি বিষয়টি নিশ্চিত হন। পরে খবরটি আশপাশের এলাকায় ছড়িয়ে দেন। এদিকে স্থানীয় লোকজন গোদারচালা পাঠানটেক এলাকায় গরুগুলোর পা বাঁধা ও রাস্তায় একটি ট্রাক কাদা পানিতে আটকে যেতে দেখেন।
শ্রীপুর থানার উপ পরিদর্শক (এসআই) আশীষ কুমার জানান, গরুর মালিক ওই কৃষকেরা তাদের গরু স্থানীয় ইউপি সদস্যদের মাধ্যমে চিহ্নিত করে নিয়ে গেছেন। পরিত্যাক্ত ট্রাকটিতে কোনো ডিজিটাল নাম্বার প্লেট ছিল না। তবে ট্রাকটি ময়মনসিংহ বিভাগীয় এলাকার বলে ধারণা করা হচ্ছে। ট্রাক উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়ায় এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।