, || - ||

শ্রীপুরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আওয়ামী লীগ একটি শক্তিশালী ও গণতান্ত্রিক সংগঠন। এই সংগঠনের সকল কর্মকান্ড দলীয় নিময়-নীতি অনুযায়ী পরিচালিত হয়ে থাকে। প্রতিটি সংগঠনের চালিকা শক্তিকে গতিশীলতা আনয়নে সম্মেলন একটি বিরাট ভূমিকা রাখে। দলীয় সম্মেলনের মাধ্যমে সংগঠনে গতি সঞ্চারিত হয়ে থাকে। আগামী ৮ মার্চ শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে

বৃহস্পতিবার বিকেল ৩ টায় শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।

শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরে আলম মোল্লার সঞ্চালনায় ও শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোঃ হুমায়ূন কবির হিমুর সভাপতিত্বে  বক্তব্য রাখেন,  শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড মোঃ শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আনিছুর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য নুর মোহাম্মদ ফকির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাফি উদ্দিন মোড়ল, গাজীপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. রফিক উদ্দিন, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন, গাজীপুর জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মোঃ আতিকুর রহমান জুয়েল, মহিলা বাইশ চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ  সিরাজুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য বৃন্দ ।

সভায় বক্তারা আগামী ৮ মার্চ শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে সফল ও স্বার্থক করার লক্ষে উপজেলা আ’লীগ ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।

Please follow and like us: