শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হুমায়ুণ কবির হিমুর সভাপত্বিতে, গাজীপুর জেলা আ’লীগের উপ-দপ্তর সম্পাদক আতিকুর রহমান জুয়েলের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন জেলা আ’লীগের সভাপতি আ.ক.ম মোজাম্মেল হক এমপি মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর-৩ আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ আ’লীগের সভাপতি মন্ডলীর সদস্য লেঃ কর্নেল (অবঃ) ফারুক খান এম.পি, মির্জা আজম এম.পি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আ’লীগ, মেহের আফরোজ চুমকি এম.পি মহিলা বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ, সিদ্দিকুর রহমান শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ, মোঃ আনোয়ার হোসেন সদস্য বাংলাদেশ আ’লীগ,ইকবাল হোসেন অপু এম.পি সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ, মোহাম্মদ সাইদ খোকন সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ,সিমিন হোসেন রিমি এম.পি সম্মানিত সদস্য, গাজীপুর জেলা আওয়ামীলীগ,
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকেই সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম অধিবেশন শেষ হলেও সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়নি।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন এড. সামসুল আলম প্রধান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন মোস্তাফিজুর রহমান বুলবুল।