, || - ||

শ্রীপুরে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকসহ দু’জনকে অব্যাহতি ঘোষণা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury

সাইফুল আলম সুমন,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকসহ দু’জনকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তারা হলেন শ্রীপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম শিমুল ও উপ-দপ্তর সম্পাদক ফেরদৌস কাজী।

শনিবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলা যুবলীগ কার্যালয়ে বর্ধিত সভায় অব্যাহতির ঘোষণা দেয়া হয়। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডের অভিযোগে গঠনতন্ত্র অনুসারে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন।
তিনি জানান, দলীয় রীতি নীতির বাইরে অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ দেখিয়ে বৃহষ্পতিবার রাজাবাড়ী ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষণার নামে শৃঙ্খলা ভঙ্গ করে। ওই অভিযোগে শনিবার সন্ধ্যায় উপজেলা যুবলীগের জরুরী সভা আহবান করা হয়। শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামানের পরিচালনায় ওই সভায় সর্বসম্মতিক্রমে অভিযুক্তদের অব্যাহতি দিয়ে বহিষ্কারের জন্য জেলা যুবলীগকে সুপারিশ করা হয়েছে। এ সভায় জেলা যুবলীগের আহবায়ক কমিটির পাঁচ সদস্য উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে অভিযুক্ত নুরুল ইসলাম শিমুল বলেন, তিনি জেলা যুবলীগের অনুমতিক্রমে রাজাবাড়ী ইউনিয়ন যুবলীগের কমিটি গঠনে সহায়তা করেছেন। শ্রীপুর উপজেলা যুবলীগ গঠণতন্ত্র অনুসারে তাকে অব্যাহতি বা বহিষ্কার করতে পারে না।

Please follow and like us: