, || - ||

শ্রীপুরে এগ্রোভেট রিপ্রেজেনটিভ এসোসিয়েশনের নৌকা ভ্রমন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

গাজীপুরের শ্রীপুরে শ্রীপুর এগ্রোভেট রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (সারা) এর উদ্যোগে বার্ষিক নৌকা ভ্রমন অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল থেকে দিন ব্যাপী গোসিংঙ্গার শীতলক্ষ্যা নদী থেকে কাপাসিয়ার ধাঁধারচরের উদ্দেশ্য যাত্রা করা হয়। শ্রীপুর এগ্রোভেট রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশনের সকল সদস্যরা এ নৌকা ভ্রমনে অংশ গ্রহন করেন।

দিনব্যাপী আনন্দ্র ভ্রমণের অংশ হিসেবে বিকেলে তারাগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।

খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডক্টরস্ পোল্ট্রি এন্ড ডেইরি ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এমরানুল হক মন্ডল স্বপন, বরেণ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক কাপাসিয়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আনিছুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আজিরন পোল্ট্রি ফিডের পরিচালক মোঃ কামরুল ইসলাম, রেশা পোল্ট্রি মেডিসিনের মালিক মোঃ শাহাবুদ্দিন, শ্রীপুর এগ্রোভেট রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (সারা) এর সভাপতি  মোঃ মোস্তাফিজুর রহমান, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মুকুল হোসেন, শ্রীপুর পোল্ট্রি মেডিসিন  দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, গাজীপুর এমপ্লয়ি এসোসিয়েশনের উপদেষ্ঠা মোঃ আশরাফুল ইসলাম, সভাপতি আঃ মমিন পলাশ, কাপাসিয়া এভেক্স এর সাবেক সভাপতি মোঃ লোকমান হোসেন, গাজীপুর এমপ্লয়ি এসোসিয়েশনের সাবেক সভাপতি মোঃ আবিল হোসেন প্রমুখ।

Please follow and like us: