শুক্রবার , ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শ্রীপুরে এতিম তিন শিশুর পরিবারের পাশে তরুণ ব্যবসায়ী

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।
মাত্র ৫ দিন আগে বাবাকে আকস্মিকভাবে হারিয়েছে গাজীপুরের শ্রীপুরের ডুমবাড়িচালা গ্ৰামের তিন শিশু। একমাত্র নির্ভরশীল ব্যক্তিকে হারিয়ে পুরো পরিবার শোকে ম্রিয়মাণ। ঠিক সে সময় পরিবারটির পাশে সহযোগিতার হাত বাড়ালেন এক তরুণ ব্যবসায়ী । বৃহস্পতিবার তিন শিশু, তাদের মা ও নানিকে ঈদের কেনাকাটা করে দিয়েছেন তিনি।
উপজেলার নগরহাওলা গ্ৰামের বাসিন্দা ব্যবসায়ী সাদ্দাম হোসেন শিশুদের অসহায়ত্বের খবর পেয়ে বৃহস্পতিবার তিনি তাদের বাড়িতে যান। নিজের গাড়িতে করে তাদের মাওনা চৌরাস্তায় নিয়ে আসেন। দুপুরে বিভিন্ন ব্রান্ডের দোকান ঘুরে তাদের জন্য জামা-জুতা কিনে দেন তিনি। এ ছাড়া তাদের সাথে আসা মা সেলিনা আক্তার ও নানীকে শাড়ি কিনে দেন। কেনাকাটার পর তাদের নিজ বাড়িতে পৌঁছে দেন সাদ্দাম হোসেন।
উল্লেখ্য, গত ২ মে উপজেলার ডুমবাড়িচালা গ্ৰামে রুবেল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি বিষ পানে আত্মহত্যা করেন। মৃত্যুর পর অসহায় হয়ে পড়েন তার ছেলে মোঃ সাহাদাত(৮), মোছাঃ শাহজাদি আক্তার (৭) ও মোঃ আরাফাত(৫)। সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়েন রুবেলের স্ত্রী।
সাদ্দাম হোসেন বলেন, শিশুদের কথা শুনে তাদের পাশে দাঁড়াতে ইচ্ছে হলো। এই ঈদে তাদের পাশে মানবিক হাত বাড়িয়ে দিয়েছি। তার পরিবার যদি চায় তাহলে তাদের লেখাপড়াও দায়িত্ব নিব।
Please follow and like us: