, || - ||

শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় শিশু নিহত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

গাজীপুরের শ্রীপুরে শাহ সিমেন্টের কাভার্ডভ্যান চাপায় শিশু নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের মক্কা মদিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মোহাম্মদ আলী (সাড়ে চার) কিশোরগঞ্জের হোসেনপুরের হাজীপুর এলাকার ফজলুল হকের (চান্দু ফকির) ছেলে।

স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মাওনাগামী একটি অটোরিকশার ধাক্কায় শিশুটি সড়কে পড়ে গেলে পিছন দিক থেকে আসা কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে সে মারা যায়। এ সময় মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ করে দেয় স্থানীয় জনতা। পরে পুলিশী হস্তক্ষেপে আধা ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রীপুর থানার উপ পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, দুর্ঘটনায় কাভার্ডভ্যানটিকে (ঢাকা মেট্রো-উ ১১-৪১০০) জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

Please follow and like us: