, || - ||

শ্রীপুরে কারখানায় অগ্নিকান্ড, নিহত-১

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।
গাজীপুরের শ্রীপুরে দক্ষিণ ভাংনাহাটি এলাকায় ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল দশটার দিকে ওই কারখানার কেমিক্যাল রাখার গুদামে আগুন লাগে।
নিহত মাসুদ সিকদার(২৫)ঢাকা দোহারের চরকুসুমহাটি গ্রামের সূর্য শিকদারের ছেলে । সে ওই কারখানায় দৈনিক হাজিরা ভিত্তিতে কাজ করত ।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, শনিবার সকালে কারখানার কেমিক্যাল রাখার গুদামে আগুন লাগে । সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলে। অগ্নিকান্ডে এক শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। নিহত শ্রমিক ওই কারখানার গুদামে কাজ করছিলেন, সেখান থেকেই আগুনে সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ।

Please follow and like us: