, || - ||

শ্রীপুরে কারখানা থেকে প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।
গাজীপুরের শ্রীপুরে রনি শেখ (২৮) নামে এক সহকারী প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তর পাড়া গ্রামে নোমান গ্রুপের নাইস ফেবিক্স প্রসেসিং লিমিটেডের ভিতর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
নিহত রনি শেখ গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার শ্রীরামপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।সে মাওনা উত্তরপাড়া নোমান গ্রুপের নাইস ফেবিক্স প্রসেসিং লিমিটেডের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক এস আই ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত  জানান, প্রতিদিনের ন্যায় রনি শনিবার রাতের খাবার খেয়ে তার নিজ রুমে শুয়ে পড়ে। পরে সকালবেলা তার রুমমেট মোঃ ফেরদৌস আলম রনিকে ঘরের বেলকুনির গ্রীলের সাথে গলায়  গামছা পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখতে পায়।পরে আশপাশের লোকজন দের ডাকাডাকি করে।পরবর্তীতে কারখানার কর্তৃপক্ষ শ্রীপুর থানা পুলিশ কে সংবাদ দিলে শ্রীপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল ফজল মোহাম্মদ নাসিম জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আত্মহত্যার কারন জানা যায়নি।এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
Please follow and like us: